সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

চুনারুঘাটের সড়ক দূর্ঘটনায় ৪ এসএসসি পরিক্ষার্থী আহত

  • আপডেট টাইম বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫১৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার পাকুড়িয়া খোয়াই ব্রিজের নিকট সিএনজি অটোরিক্সার নিয়ন্ত্রণ হারিয়ে ৪ শিক্ষার্থী আহত হয়েছে। তারা হল মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী। গতকাল মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলো, মনি আক্তার (১৫), হৃদয় (১৬), নাহিদ (১৬), সাইফুল ইসলাম,(১৫)।
জানা যায়, চলমান এসএসসি পরীক্ষার অংশ হিসেবে গতকাল আইসিটি বিষয়ে ডিসিপি হাই স্কুল কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেন এই শিক্ষার্থীরা। সকাল ১০টায় শুরু হওয়া ২০ মিনিটের পরীক্ষা শেষে তাদের ভাড়া করা সিএনজিযোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেন। পাকুড়িয়া খোয়াই ব্রিজ সংলগ্ন সিএনজি ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টে যায়। এতে গাড়িতে অবস্থানরত ওই ৪ শিক্ষার্থী আহত হয়। তাদের আর্তচিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com