শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মুড়ারবন্দ মাজারে ইভটিজিংয়ের অভিযোগে এক যুবক আটক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দ মাজারের নিকট এক কিশোরীকে ইভটিজিংয়ের অভিযোগে হারুন মিয়া (২৫) নামের এক লম্পটকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে নরপতি গ্রামের আব্দুস শহীদের পুত্র। এ ঘটনায় ওই কিশোরীর পিতা মুড়াবন্দ গ্রামের ওয়াহিদ মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার বিবরণে জানা যায়, গত বুধবার রাত ৮টার সময় তার কিশোরী কন্যা আকলিমা মাজার জিয়ারত করতে যায়। এক পর্যায়ে হারুনসহ ২/৩ জন যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মাজারে থাকা ২/৩ জন পাগল বাধা দিলে তাদের পিটিয়ে আহত করে ওই কিশোরীকে মাজার সংলগ্ন খোয়াই নদীর বাধে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এক পর্যায়ে ওই কিশোরীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হারুনকে আটক করে থানায় সোপর্দ করে। তবে অন্যান্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, ইভটিজার হারুনকে মামলার প্রেক্ষিতে আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com