শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ॥ একটি সুন্দর সমাজ বিনির্মাণে সকলের সহযোগিতা প্রয়োজন

  • আপডেট টাইম বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৬৯৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ সকলের সহযোগিতায় গ্রাম্য দাঙ্গাকে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। একটি সুন্দর সমাজ বিনির্মানে সকলের সহযোগিতা প্রয়োজন। নতুন প্রজন্মকে খারাপ কাজ থেকে দূরে রেখে ভাল কাজের প্রতি মনোনিবেশ করাতে হবে। আজকের প্রজন্মই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। অতএব সেভাবেই তাদেরকে গড়ে তোলতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে বানিয়াচং থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর সার্কেল) শৈলেন চাকমা একথাগুলো বলেন। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ মোবারক’র সভাপতিত্বে ও সুজাতপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আল আমিন’র সঞ্চালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব বিপূল ভূষন রায়, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, মাওলানা আতাউর রহমান, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, আইডিয়েল কলেজ এর অধ্যক্ষ স্বপন কুমার দাশ, প্রেসক্লাব সেক্রেটারী তোফায়েল রেজা সোহেল, হাফিজ আহমেদ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। থানা পুলিশের পক্ষে বক্তব্য রাখেন এসআই আমিনুল হক। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com