বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নবীগঞ্জে ২০১৩-১৭ সালের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু

  • আপডেট টাইম বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯
  • ৭৫৯ বা পড়া হয়েছে
dav

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে ২০১৩-১৭ সাল পর্যন্ত ভোটার তালিকায় নতুন অন্তর্ভূক্ত ভোটারগণের জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা সার্ভার স্টেশনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা আতাউণ গণি ওসমানী, কাউন্সিলর সুন্দর আলী, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না, নির্বাচন অফিস সহকারী মনিরুল ইসলাম প্রমূখ। উদ্বোধনী দিন পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডের ভোটারদের কার্ড উপজেলা সার্ভার স্টেশন থেকে বিতরণ করা হবে।
এ ছাড়া ফেব্র“য়ারী মাসের ৫ তারিখ থেকে প্রত্যেক ইউনিয়নের ভোটারদের কার্ড স্ব স্ব ইউনিয়ন পরিষদে নির্দিষ্ট তারিখে বিতরণ করা হবে। আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এবং আগামীকাল ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের কার্ড বিতরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com