বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরের আউলিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের চুরি যাওয়া সিমেন্ট উদ্ধার॥ গ্রেফতার ২

  • আপডেট টাইম শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
  • ৫১০ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার আউলিয়াবাদ আর. কে উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের চুরি যাওয়া সিমেন্ট মৌজপুর থেকে উদ্ধার এবং চুরির সাথে জড়িত থাকার অভিযোগে স্কুলের নাইট গার্ড জয়নাল মিয়া এবং পাহারাদার সেলিম মিয়াকে গ্রেফতার করেছে মনতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। তদন্ত কেন্দ্রের এ.এস.আই এহতেশামুল হক জানায়-গোপন সূত্রে খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার রাতে স্কুলের নাইট গার্ড মৌজপুর গ্রামের ঝারু মিয়ার ছেলে জয়নাল মিয়া এবং নির্মাণ সামগ্রীর পাহারাদার পৈরলিয়া গ্রামের খুরশেদ মিয়ার ছেলে সেলিম মিয়াকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি মতে চুরি যাওয়া ৪ বস্তা সিমেন্ট মৌজপুর নেপালের বাড়ীর পাশ থেকে উদ্ধার করা হয়েছে। তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই জহিরুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান-গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com