বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মায়ের মমতায় প্রতিবন্ধীদের পালন করছেন প্রধানমন্ত্রী-এমপি মজিদ খান

  • আপডেট টাইম বুধবার, ২৩ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মায়ের মমতায় প্রতিবন্ধীদের পালন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের মধ্যে নিয়মিত ভাতা, তাদের জন্য আলাদা স্কুল সহ বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
তিনি বলেন, আমাদের সমাজে প্রতিবন্ধীদের নিয়ে রয়েছে নানা ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কুসংস্কার। যা সম্পূর্ণ অমানবিকতার পরিচায়ক। আধুনিক যুগে এমন ধ্যান-ধারনা পরিহার করা সকলের প্রয়োজন। গতকাল মঙ্গলবার হবিগঞ্জ-২ আসন থেকে ৩য় বারের নির্বাচিত সংসদ সদস্য এডঃ মোঃ আব্দুল মজিদ খান ১৫ জন প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন। হুইল চেয়ার বিতরণকালে সংক্ষিপ্ত আলোচনায় এমপি আব্দুল মজিদ খান বলেছেন মায়ের মমতায় প্রতিবন্ধীদের পালন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আর তাঁরই অংশ বিশেষ হিসেবে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে আজকের এই হুইল বিতরণ।
তিনি আরো বলেন, একজন প্রতিবন্ধী, একজন মানুষও প্রতিবন্ধীরা আমাদের পরিবারের সদস্য, আমাদের ভাই-বোন, সমাজের মানুষ, রাষ্ট্রের নাগরিক। তাদেরকে ভিন্ন চোঁখে দেখার কোন যৌক্তিক কারন নাই। কিংবা তাদেরকে অবহেলার চোঁখে দেখারও অবকাশ নেই, কারন তারাও মানুষ। প্রতিবন্ধীদের সমাজের বোঝা না ভেবে তাদের পাঁশে দাঁড়ানোর সুযোগ গ্রহণ করে এবং তাদের প্রাপ্ত সম্মান ও অধিকার আদায়ে স্বোচ্ছার হওয়া আমার দায়িত্ব ও কর্তব্য বলে আমি মনে করি। এ সময় দলীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com