মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ইনাতগঞ্জ কল্যাণ সমিতি বার্মিংহামের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৯
  • ৫২৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নে ইনাতগঞ্জ কল্যান সমিতি বার্মিংহাম ইউকের উদ্যোগে ও বিবিয়ানা জনকল্যাণ পরিষদের সার্বিক তত্বাবধানে কয়েক শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের স্থানীয় বান্দেরবাজারে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিবিয়ানা জনকল্যাণ পরিষদের সভাপতি মিনার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিমন আহমদ ও সাংগঠনিক সম্পাদক শাহেদ আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শিরিন আক্তার। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুর রহমান স্বপন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা ছইফা রহমান কাকুলি, সাবেক ছাত্রলীগ নেতা তৌফিক আহমদ, বান্দের বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিবিয়ানা জনকল্যাণ পরিষদের সহ-সভাপতি হুসাইন আহমদ, অর্থ সম্পাদক সামছুল ইসলাম, মিয়াধন মিয়াসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। সভায় বক্তাগণ আর্তমানবতার সেবার পাশাপাশি মাদকমুক্ত যুবসমাজ গড়তে, নবীগঞ্জের ঘরে-ঘরে গ্যাস চাই দাবীসহ বেকার সমস্যা সমাধানে কর্মসংস্থানের ব্যবস্থা করণে প্রবাসীসহ সকলকে এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com