বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জের ডাকাত লিলু ওরফে সেলিম র‌্যাবের জালে বন্দি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৯
  • ৫৮২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ডাকাত সর্দার লিলু ওরফে সেলিমকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব ৯-এর শ্রীমঙ্গল এর একটি দল। পরে তাকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। তাকে গতকাল বুধবার সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচুং উপজেলার তার শ্বশুর বাড়ি বক্তারপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব ৯-শ্রীমঙ্গঁল এর এসআই ইমদাদুল হক জানান, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত চাঁদ উল্লার পুত্র লিলু ওরফে সেলিম ডাকাত এর বিরুদ্ধে হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলার বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র ও হত্যা মামলা রয়েছে। সে এলাকার ত্রাস হিসেবে পরিচিত। ইতোপূর্বে তাকে পুলিশ গ্রেপ্তার করে। সে জামিনে ছাড়া পেয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। এর পর নবীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তারে কয়েক স্থানে অভিযান চালিয়েছে। কিন্তু সু-চতুর লিলু ওরফে সেলিম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com