সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

যুবলীগের উদ্যোগে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯
  • ৫৬৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১০ জানয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ জেলা যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম। সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোঃ সিরাজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান হিরাজ, তাজ উদ্দিন আহমেদ তাজ, মঈন উদ্দিন চৌধুরী সুমন, ডাঃ ইসতিয়াক রাজ চৌধুরী, জেলা ছাত্রলীগ নেতা আজিজুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি হাজী মোঃ সামছু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান শামীম, শেফাল বণিক, সোহেল আফজাল, এডঃ মহিউদ্দিন সোহেল, বিপুল রায়, মোঃ ফারুক মিয়া, শাহীন তালুকদার, ডাঃ পিন্টু আচার্য্য, বদরুল আলম, দ্রুত জ্যোতি দাশ টিটু, বিপ্লব রায় সুজন, হবিগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান, দেলোয়ার হোসেন খান, জুয়েলুর রহমান, আবুল কাশেম রুবেলসহ হবিগঞ্জ পৌর যুবলীগের ৯টি ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আওয়ামী যুবলীগ জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করেই গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুর সততা ও সাহসের দৃষ্টান্তকে যুবলীগের প্রতিটি নেতাকর্মী ধারণ করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com