বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

মিরপুর ইউনিয়ন মাদক নির্মূল কমিটির প্রস্তুতি সভা অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৯
  • ৫৮৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেছেন, বর্তমান যুব সমাজ মাদকে আসক্ত হয়ে ধ্বংসের ধারপ্রান্তে পৌছেছে। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী মাদক নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিভিন্ন উপায়ে প্রদক্ষেপ গ্রহণ করেছি। এরই ধারাবাহিকতায় মাদক নির্মূলের পাইলট প্রকল্প হিসেবে আমরা উপজেলার মিরপুর ইউনিয়ন থেকে শুরু করতে চাই। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় বাহুবল সার্কেল অফিসে আয়োজিত প্রস্তুতি সভায় সিনিয়র সহকারি পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, প্রকল্প বাস্তায়নের লক্ষ্যে আগামি ২/৩ দিনের মধ্যেই একটি ইউনিয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত জানান তিনি। মিরপুর ইউনিয়ন থেকে মাদক নির্মূল করতে সকলের সর্বাত্ত্বক সহযোগিতা কামনা করে তিনি বলেন দ্রুত সময়ের মধ্যে মাদকের সাথে জড়িতদের খোঁজে বাহিরে করে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
উপজেলার মিরপুর ইউনিয়ন মাদক নির্মূল কমিটি আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মোঃ আসকার আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক সৈয়দ আব্দুল গফফার মিল্লাদ, বাহুবল মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. শামছুদ্দিন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হাফিজুর রহমান, মিরপুর দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক নূরুল আমিন শাহজাহান, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি সাইদুল ইসলাম, ইউপি মেম্বার সাদিক মিয়া অমৃত, ব্যবসায়ি এনামুল হক এনাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com