বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে আনসার সদস্যদের ভাতা প্রদান ॥ খুশির আমেজ

  • আপডেট টাইম সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ৬২১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় গত ৩০ শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার সদস্যগন একনিষ্টভাবে দায়িত্ব পালন করায় তাদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। গত শনি ও রবিবার দিনব্যাপী নবীগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে উপজেলার ১ হাজার ৩ শ ৮০ জন আনসার সদস্যদের মধ্যে ভাতা প্রদান করা হয়। এতে ভাতা বিতরন কমিটির সভাপতি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান, সদস্যগন হলেন হবিগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক তানজিন আহমেদ, মাধবপুর উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মোঃ মাশুক, জেলা আনসার ভিডিপির সিএ শাহ আলম, নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপির (ভারপ্রাপ্ত) কর্মকর্তা খাদিজা ইসলাম ও প্রশিক্ষক মোঃ আব্দুল আউয়াল। নবীগঞ্জ উপজেলা আনসার ভিডিপির অফিস সুত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেন ১ হাজার ৩ শ ৮০ জন আনসার সদস্য। তাদের মধ্যে পিসি ছিলেন ১ শ ১৫ জন, এপিসি ১ শ ১৫ জন, আনসার পুরুষ ছিলেন, ৬ শ ৯০ জন, মহিলা ছিলেন ৪ শ ৬০ জন। ভাতা পেয়ে আনসার সদস্যগনদের মধ্যে খুশির আমেজ বইছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com