বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

হযরত শাহ উমর আলী (রহঃ) এর ৬২ তম পবিত্র বার্ষিক ওরস পালিত

  • আপডেট টাইম সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯
  • ৬১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য দিয়ে হবিগঞ্জ সদর উপজেলার উত্তর তেঘরিয়া গ্রামে হযরত শাহ উমর আলী (রহঃ) এর ৬২ তম পবিত্র বাৎসরিক উরস গত বৃহষ্পতিবার পালিত হয়। এতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য আশেকান ও ভক্তবৃন্দ সমাগম ঘটে। উক্ত উরস উৎযাপনের জন্য দূর-দুরান্ত থেকে ভক্তবৃন্দরা কাফেলা নিয়ে আসেন। সারারাত্র ব্যাপী ওয়াজ, মিলাদ-মাহফিল, যিকির আজগার, সামা মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউল শিল্পীরা মনমাতানো সামা-কাওয়ালি মাহফিলের কাফেলা দিয়ে আধ্যাত্মিক দেহতত্ত্ব পরিবেশন করেন। রাত্র ১০ ঘটিকায় তাবারোক বিতরণ করা হয়। হযরত উমর আলী শাহ (রহঃ) এর কমিটির সভাপতি ও বিশিষ্ট মুরুব্বী মুহাম্মদ তারা মিয়া সাহেব সহ সকল সদস্যবৃন্দ সার্বিকভাবে কঠোর দায়িত্ব পালন করেন। ফজর নামায বাদ আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। আখেরী মোনাজাত পরিচালনা করেন অত্র উমর আলী শাহ (রহঃ) দরবারের গদিনিশীন ও সাজ্জাদানশীন কামেল পীরজাদা আহমদ আলী মিয়া চিশতী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com