বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আইনজীবি নূর খানের ইন্তেকাল ॥ রোটারী ক্লাবের শোক সভা

  • আপডেট টাইম রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯
  • ৫৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জের পাস্ট প্রেসিডেন্ট ও চার্টার মেম্বার অ্যাডভোকেট এম এ নূর খানের মৃত্যুতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে ক্লাব প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে ও সেক্রেটারী তানবিরুল হাসান শ্যামলের পরিচালনায় শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এম এ মতিন খান, অ্যাডভোকেট আবুল খায়ের, অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, প্রকৌশলী ফনীভূষণ দাশ, জগদীশ মোদক, রেজাউল মোহিত খান, এম এ রাজ্জাক, অ্যাডভোকেট সালেহ আহমেদ, বাদল কুমার রায়, শংকর দাশ, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, এএসএম মহসিন চৌধুরী প্রমূখ। সভায় বক্তাগণ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। সভায় আগামী শুক্রবার মরহুমের রুহের মাগফেরাত কামনায় স্থানীয় বায়তুল আমান জামে মসজিদে বাদ জুম’আ মিলাদ মাহফিল ও দোয়া আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামী বৃহস্পতিবার স্থানীয় শ্রীশ্রী মহাপ্রভু আখড়ায় সন্ধ্যায় প্রয়াতের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com