বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে দু’পক্ষে সংঘর্ষে আহত অর্ধশতাধিক ॥ ৪ দাঙ্গাবাজ আটক ॥ ৬৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯
  • ৬৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার করাব গ্রামে দুই গোষ্ঠির ভয়ানক সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। বিপুল পরিমান রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থল থেকে ৪ দাঙ্গাবাজকে আটক করেছে পুলিশ। সূত্র জানায়, ওই গ্রামের নোয়াহাটি ও মোল্লা বাড়ির দুই গোষ্টির মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দুই গোষ্ঠির লোকজনের মাঝে সংঘর্ষ হয়। এ সময় লাখাই হবিগঞ্জ সড়কে যানবাহন চলাচাল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে হবিগঞ্জ থানার পুলিশ যায়। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণ না হলে ৬৫ রাউন্ড রাবার বুলেট ও ৮ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এতে ৯ পুলিশ সদস্য আহত হয়। এছাড়া সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় শফিকুল ইসলাম, লিলু মিয়া, রিপন মিয়া, মোস্তাক মিয়া, মশিদুল, সুজন মিয়া, নাজিম উদ্দিনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালে ভর্তি করা হয়। তবে পুলিশের ভয়ে সন্ধ্যার দিকে তারা হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। এছাড়াও বাকিদেরকে শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। লাখাই থানার ওসি জানান, ৪ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com