বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে বছরের প্রথম দিনে বই হাতে পেয়ে নতুন স্বপ্নে বিভোর কোমলমতি শিক্ষার্থীরা

  • আপডেট টাইম বুধবার, ২ জানুয়ারী, ২০১৯
  • ৬০৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ খালি হাতে শিশুরা স্কুলে এসেছে, ফিরেছে নতুন বই নিয়ে। বুকের কাছে আগলে রেখেছে নতুন বই, শুঁকেছে ঘ্রাণ। তাদের চোখে-মুখে ঝিলিক দিয়ে উঠেছে নতুন দিনের স্বপ্ন। নতুন ক্লাসে উঠে প্রথম দিনই হাতে বই পাওয়ায় শিক্ষার্থীরা ছিল বেশ উচ্ছ্বসিত। শহরাঞ্চলের পাশাপাশি প্রত্যন্ত এলাকার স্কুলগুলোও বাদ পড়েনি এই উৎসবের ছোঁয়া থেকে।
সারাদেশের ন্যায় বাহুবল উপজেলায়ও এমনই উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিন মঙ্গলবার উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে কম-বেশি উৎসব আয়োজনের মধ্য দিয়ে বই বিতরণ করে। বই উৎসবের পৃথক পৃথক আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন ও সহকারি কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম উপস্থিত হয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com