বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জুলুম নির্যাতন থেকে মানুষকে বাঁচাতে ধানের শীষে ভোট দিন-আব্দুল বাছিত আজাদ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮
  • ৬৭০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ বানিয়াচং উপজেলার একাধিক ইউনিয়নে পৃথক পৃথক পথসভা ও গণসংযোগকালে বলেছেন, দেশের মানুষকে জুলুম নির্যাতন থেকে বাঁচাতে সম্মানিত নারী ও পুরুষ ভোটাররা দয়া করে ধানের শীষে ভোট দিন। তিনি বলেন, ২০ দলীয় জোট ও বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেফতার করা হচ্ছে। গণগ্রেফতার থেকে রেহাই পাচ্ছেননা সধারণ মানুষ এমনিক আওয়ামী লীগের অন্যতম শরীকদল জাতীয় পার্টির লোকজনও। গতকাল বুধবার আগুয়া বাজার, কাউরিয়াকান্দি, টুপিয়াজুরী, সুবিদপুর বাজারে ধানের শীষের সমর্থনে পৃথক পথসভায় বক্তৃতা করেন। অপরিদেক গুনই বড়ইউড়ি এলাকায় গণ সংযোগ ও পথসভা করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মুজিবুল হোসাইন মারুফ ও কেন্দ্রীয় জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ আহমেদ ঠাকুর, জেলা বিএনপির সহসভাপতি এ্যাডভোকেট মন্জুর উদ্দিন আহমেদ শাহীন। সবকটি পথসভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন বকুল, যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক মহিবুর রহমান বাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ খালেদ মিয়া, জমিয়তে উলামা ইসলাম বানিয়াচং শাখার সহসভাপতি আব্দুল জলিল ইউসুফি সহ ২০ দলীয় জোটের বানিয়াচং উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ ও উপজেলা ও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com