বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অভিমান ভেঙ্গে মিলাদ গাজীর পক্ষে প্রচারণায় এমপি কেয়া-মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৬৯৬ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ শেষ মুহূর্তে হবিগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। গতকাল মঙ্গলবার দিনভর বড় বিভিন্ন স্থানে প্রচারণা চালিয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শাহ্ নেওয়াজ মিলাদ গাজী। নেতা-কর্মীরা প্রচারণায় অংশ নেন। পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির টহল টিম ছিল তৎপর। মহাজোটের প্রার্থী মোহাম্মদ শাহ নেওয়াজ মিলাদ গাজীর পক্ষে গতকাল মঙ্গলবার অভিমান ভেঙ্গে প্রচারণায় নেমেছেন আওয়ামীলীগের দুই মনোনয়ন প্রত্যাশী হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ও সংরক্ষিত মহিলা আসনে এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। আলোচিত এই দুই নেতা শাহ নেওয়াজ মিলাদকে সঙ্গে নিয়ে প্রায় ১০টি পথসভা করেন। ১নং বড় ভাকৈর ইউনিয়ন থেকে শুরু করে নবীগঞ্জের সীমান্তবর্তী ইমামবাড়ি বাজার পর্যন্ত পথসভা অনুষ্ঠিত হয়। চৌকি বাউসি বাজার হলিমপুর বাজার, ফার্মের বাজার, সোনাপুর বাজার, জগন্নাথপুর বাজার, নবীগঞ্জ সদর, রসুলগঞ্জ বাজার, নতুন বাজার, মিলনগঞ্জ বাজার, আলীগঞ্জ বাজার, ইমামবাড়ি বাজার আওয়ামীলীগের পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় মহিলা এমপি আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী বলেন, নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমরা সকল ভেদাভেদ ভুলে মাঠে নেমেছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com