বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

পুরাতন খোয়াই নদী দখলমুক্ত ও পানি নিস্কাশনের দাবীতে শহরে মানববন্ধন

  • আপডেট টাইম মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪
  • ৬৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পুরাতন খোয়াই নদী অবৈধ দখল মুক্ত ও শহরের পানি নিস্কাশনের দাবীতে শত-শত নারী-পুরুষের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের প্রধান সড়কের আরডি হলের সামন থেকে প্রায় ১ কিলোমিটার এলাকাজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পুরাতন খোয়াই নদী রক্ষা ও পানি নিস্কাশন প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট আলাউদ্দিন তালুকদার। সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান। এতে বক্তব্য রাখেন, বাপা’র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল, মোঃ মোতাব্বির হোসেন, আতাউর রহমান সেলিম, এডঃ নির্মল ভট্টাচার্য্য রিংকু, ডাঃ জমির আলী, অধ্যাপক ইকরামুল ওয়াদুদ, এডঃ শাহিদা, ডাঃ আহমুদুর রহমান আবদাল, অ্যাডঃ রুহুল হাসান শরীফ, মোঃ হাবিবুর রহমান, হাজী রমিজ আলী, অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ সেলিম, অ্যাডঃ এনামুল হক সেলিম, আহসানুল হক সুজা, আব্দুুর রকিব রনি, সৈয়দ মুশফিক আহমেদ, তোফাজ্জল সোহেল, হাসবী সাঈদ চৌধুরী, রুবেল আহমেদ চৌধুরী প্রমূখ। মানববন্ধন শেষে আয়োজক নেতৃবৃন্দ খোয়াই নদী দখলমুক্তের দাবীতে অতিরিক্ত জেলা প্রশাসক সুলতান আলমের কাছে স্মারকলিপি দেন। এতে শহরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পরিবেশ বিষয়ক সংগঠন একাত্মতা পোষণ করে। পরে বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান পুরাতন খোয়াই নদী পরিদর্শনে যান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বাপার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ জামিল, দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, এডঃ বশির আহমেদ দুলাল, সৈয়দ লিয়াকত হাসান, হাজী গোলাপ উদ্দিন, মাহমুদ কায়সার চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com