বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

আউশপাড়ায় সংঘর্ষে মহিলাসহ আহত ৫

  • আপডেট টাইম সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৬২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধে জের ধরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মহিলাসহ ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ওই গ্রামের আনোয়ার হোসেন, আয়েশা আক্তার, আলমগীর ও সিদ্দিক আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ওই গ্রামের সোলায়মান মিয়ার সাথে শাহ আদব আলীর বাড়ির চলাচালের রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি আদব আলী তাদের চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকের সৃষ্টি করে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটি হয়। গত শনিবার সকালে আদব আলী, সবুজ আলী, শাহ আলম, কলিসহ একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সোলায়মানের বাড়িতে হামলা ভাংচুর চালায়। এতে তারা বাধা দিলে তাদের পিঠিয়ে আহত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপতাালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com