বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ-৪ ড. আহমদ কাদের এর সমর্থনে নোয়াপাড়া বাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬৩৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ ৪ সংসদীয় আসনের জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোট মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ তার নির্বাচনী এলাকার মাধবপুর ও চুনারুঘাটের বিভিন্নস্থানে গণসংযোগ ও মতবিনিময় করেছেন। তিনি আজ সকালে মনতলা বাজারে নির্বাচনী অফিস উদ্বোধন শেষে মাধবপুর উপজেলার চেঙ্গার বাজারে গণসংযোগ করেন। সন্ধায় নোয়াপাড়া বিশ্বরোড এ এলাকাবাসীর আমন্ত্রনে এক মতবিনিময় সভায় যোগদান করেন। সভায় এলাকার যুব সমাজ ও মুরুব্বীরা আগামী ৩০ ডিসেম্বর ধানের শীর্ষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় ড. কাদের বলেন আপনার একটি ভোটে মেডাম খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে। তাই এখনই মাঠে নেমে পড়ুন, ভোটারদের দ্বারেদ্বারে বারেবারে যান, এবং ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি আরো বলেন, নির্বাচিত হলে চুনারুঘাটের বাল্লা স্থল বন্দর, ইকনোমিক জোন স্থাপন, বাল্লা ট্রেন, সাতছড়ি জাতীয় উদ্যয়নকে আধুনিকায়ন ও মাধবপুর বাসী রাস্তাঘাটের উন্নয়ন ও কষ্ট লাগব হবে। এ সময় তার সাথে ছিলেন ঐক্য ফ্রন্টের চুনারুঘাট-মাধবপুরের প্রধান সমন্বয়ক প্রফেসর আব্দুল করিম সহ বিভিন্নস্থরের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com