বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন

  • আপডেট টাইম সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ “টেকসই উন্নয়ন, শান্তি ও সুশাসন’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়। গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে নীমতলা প্রাঙ্গন হতে র‌্যালি বের হয়। র‌্যালিতে সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। র‌্যালি শেষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মলয় কুমার সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক উপাধক্ষ্য মুহম্মদ আবদুজ জাহের।
বক্তাগণ বলেন, সরকার দুনীর্তিকে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সমাজের সর্বস্তরে দুনীর্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামজিকভাবে দূনীর্তিবাজদেরকে পরিহার করতে হবে। পাশাপাশি শিক্ষার ক্ষেত্রে নৈতিকতার বিষয়কে গুরুত্ব দিতে হবে, যাতে করে আগামী প্রজন্ম দুনীর্তিমুক্ত সমাজে বসবাস করতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com