বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে দুর্নীতি দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮
  • ৪৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার সকালে নবীগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা পরিষদের সামন থেকে একটি বর্নাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। নবীগঞ্জ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজদ মিলনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, জেলা দুর্নীতি অফিসের সহকারী অফিসার হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, প্রাইমারী শিক্ষা অফিসার পঞ্চন কুমার সানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com