বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে চা শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদান বিতরণ

  • আপডেট টাইম শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮
  • ৫৮৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রীর ত্রান ও পুর্নবাসন প্রকল্পের মাধ্যমে চুনারুঘাট উপজেলার চা বাগানের দরিদ্র ৮২টি পরিবারের মধ্যে ১৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টাকার চেক বিতরণ করেন। এ উপলক্ষে চান্দপুর চা বাগান নাচঘরে বাগান পঞ্চায়েত সভাপতি সাধন সাওতালের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈন উদ্দিন ইকবাল, জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা বি এম নজরুল ইসলাম, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, চা শ্রমিক নেতা মনোরঞ্জন তন্তবায়, কাঞ্চন পাত্র, স্বপন সাওতাল, নৃপেন পাল। এতে চা শ্রমিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রত্যেককে ২০ হাজার টাকা করে ৮২ জনকে ১৬ লাখ ৪০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com