বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বিশিষ্ট ব্যাংকার তাজুল ইসলাম স্মরণে সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮
  • ৭৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশনের প্রধান উপদেষ্ঠা ও বিশিষ্ট ব্যাংকার মোঃ তাজুল ইসলামের স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে হবিগঞ্জ ব্যাংকার্স এসোসিয়েশন।
এ উপলক্ষে গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনাতয়নে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি টিএসএন সেলিম সিদ্দিকী। সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ ও সহ-সাংগঠনিক সম্পাদক শাহ্ জয়নাল আবেদীন রাসেলের পরিচালনায় অনুষ্টিত স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, মৌলভী বাজার ব্যাংকার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মোঃ আবু তাহের, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শামীম আহসান, মোহাম্মদ নাহিজ, এসোসিয়েশনের আজীবন সদস্য খয়ের উদ্দিন আহমেদ, জিপি এডঃ আফিল উদ্দিন, জনতা ব্যাংকের ডিজিএম হুমায়ূন কবির।
মরহুম তাজুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ব্যাংকার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, শাহ্জালাল ইসলামী ব্যাংকের ম্যানেজার মাহবুবুর রহমান জাহান, আইসিবি ইসলামী ব্যাংকের ম্যানেজার শেখ মহি উদ্দিন, প্রাইম ব্যাংক ম্যানেজার অরুণাংশু দাশ, এনসিসি ব্যাংক ম্যানেজার সুভাস চন্দ্র দেব, প্রাক্তন ব্যাংকার সৈয়দ জাহেদুল ইসলাম, কামরুল হাসান, তবারক আলী লস্কর, ডাঃ আবদুর রব প্রমূখ।
আলোচনা সভা শেষে বিপুল সংখ্যাক ব্যাংকার ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে মরহুর তাজুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com