সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

মাধবপুরে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যু

  • আপডেট টাইম সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮
  • ৬১৪ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ বাড়িতে নতুন ঘর বানাবেন। তাই বাজার থেকে ভ্যানে করে রড বাড়ি নিয়ে যাচ্ছিলেন মাধবপুর উপজেলার গোয়ালনগর গ্রামের বারেন্দ্র দাস। আর যে ভ্যানে করে রড নিয়ে এসেছিলেন সেই ভ্যানের ধাক্কায় নিহত হয়েছে বারেন্দ্র দাসের ছেলে ফুলকলি পৌর কিন্ডার গার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্র নিলয় দাস (৮)।
মাধবপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সাত্তার জানান, গতকাল রোববার দুপুর ১২টার দিকে গোয়ালনগর গ্রামের বারেন্দ্র দাস বাড়িতে ঘর তৈরির জন্য মাধবপুর বাজার থেকে একটি ভ্যান গাড়ী ভর্তি করে রড নিয়ে যাচ্ছিল। এ সময় অসাবধানতাবশত ছেলে নিলয় দাসকে ধাক্কা দেয় রড বোঝাই ভ্যান। এতে ঘটনাস্থলে নিলয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত কামরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com