মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

আজমিরীগঞ্জে কলেজ ছাত্রী অপহরণ মামাত ভাইকে অভিযুক্ত করে মামলা

  • আপডেট টাইম রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮
  • ৫৯৭ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে এক কলেজ ছাত্রী অপহরণ হয়েছে। এ ঘটনায় কলেজ ছাত্রীর মামাত ভাই পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি একই কলেজের ছাত্র আকিব হাসান সৌরভ (২৩)সহ ৪ জনকে অভিযুক্ত করে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। সিলেটের জালালাবাদ থানায় মামলাটি দায়ের করা হয়েছে। আজমিরীগঞ্জ পুলিশ সৌরভের মাকে আটক করে সিলেট প্রেরণ করেছে।
সূত্রে জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার বাসিন্দা, আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজের ছাত্রী (১৯) গত বৃহস্পতিবার নিখোজ হয়। অনেক খোজাখুজির পর মেয়ের সন্ধান না পেয়ে কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে কলেজ ছাত্রীর মামাত ভাই আকিব হাসান সৌরভ কে প্রধান করে সিলেটের জালালাবাদ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই দিনই রাত অনুমান ২ টার দিকে সৌরভের মা মোছাঃ আসমা বেগম (৫০) কে আটক করে আজমিরীগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ। গতকাল শনিবার দুপুর অনুমান ১২ টায় আটককৃত আসমা বেগমকে সিলেটে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com