সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮
  • ৭০৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৪ হাজার জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সকালে পরিচালিত এ অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য রাখায় কালেক্টরেট ভবনের ১নং কনফেকশনারি শপ ও ২নং কনফেকশনারি শপকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য একই ভবনের ইয়ামনি রেস্টুরেন্টকে আরো ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একইদিনে কোট প্রাঙ্গনে নিমতলার পাশর্^বর্র্তী একটি ভাতের হোটেলকে পোড়া তেল ব্যবহার ও ঢাকানা না রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন এসআই আলমগীরের নেতৃত্বে হবিগঞ্জ সদর থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com