বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে প্রকাশ্যে কলেজ ছাত্রকে কুপিয়ে ক্ষতবিক্ষত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮
  • ৬৭৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রধান সড়কের বাণিজ্যিক এলাকায় প্রকাশ্যে কলেজ ছাত্র সাতিল চৌধুরী (২০) কে কুপিয়ে ক্ষত-বিক্ষত করেছে একদল দুর্বৃত্ত। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়। সে বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামের মাহফুজ চৌধুরীর পুত্র ও শহরের চিড়াকান্দি এলাকার বাসিন্দা।
আহত সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাতিল তার নিজ প্রয়োজনে ওই এলাকার শরীফ স্টোরের নিকট পৌছামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা একদল যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত ভাবে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য জখম করে তার সর্বস্ব লুটে নেয়। এ সময় তার চিকৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্য চিকিৎসক তাকে সিলেট প্রেরণ করেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত যুবকদের পরিচয় পাওয়া যায়নি। শহরের এমন একটি ঘটনা প্রকাশ্যে ঘটায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এ ব্যাপারে আহত সাতিল চৌধুরী কোন তথ্য দিতে পারেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com