মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

হবিগঞ্জ-৩ আসনে বামজোটের প্রার্থী কমরেড পীযুষের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

  • আপডেট টাইম সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮
  • ৬৫৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনে বামজোটের নেতৃবৃন্দসহ নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। আওয়ামীলীগ সমর্থিক মহাজোট ও বিএনপি সমর্থিত ঐক্যফ্রন্টের বাইরে বামপন্থীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ করবে। দেশপ্রেমিক জনসাধারণদের ঐক্যবদ্ধ করে কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তি সংগ্রামকে তরান্বিত করার লক্ষ্যে নির্বাচনকে আন্দোলনের অংশ হিসাবে মানুষকে ঐক্যবদ্ধ করে বামপন্থী প্রার্থীকে কাস্তে মার্কায় ভোট দেয়ার আহবান জানানো হবে। এ আসনে বামজোটের প্রার্থী জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী দুপুর ২টায় মনোনয়পত্র উত্তোলনকালে উপস্থিত ছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্রনেতা মোশারফ হোসেন খান শান্ত, বাসদ নেতা এডঃ জুনায়েদ আহমেদ, বাসদ (মার্কসবাদী) নেতা শফিকুল ইসলাম, জেলা সিপিবি নেতা আজমান আহমেদ, রনজিৎ সরকার, সাহেব আলী ও তপন দাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com