বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আওয়ামীলীগ নেতার ইন্তেকাল এমপি আবু জাহিরের শোক

  • আপডেট টাইম রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮
  • ৬৪৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মগল মোল্লা’র ইন্তেকালে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি। সংবাদপত্রে প্রেরিত এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। অপর এক বার্তায় শোক প্রকাশ করেন লাখাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ।
প্রসঙ্গত, শুক্রবার দিবাগত রাত ১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন আওয়ামী লীগ নেতা মগল মোল্লা (ইন্না..রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com