বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাহুবলে মনোমুগ্ধকর সাহিত্য আড্ডায় আলোচকগণ ॥ কাজী নজরুলকে জাতীয় কবি’র মর্যাদা দিয়ে সরকারী গেজেট প্রকাশের দাবি

  • আপডেট টাইম রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৫৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে নজরুল একাডেমীর উদ্যোগে অনুষ্ঠিত সাহিত্য আড্ডায় আলোচকগণ বলেছেন, কবি নজরুলকে আমরা দ্রোহের কবি হিসেবে বেশি চিনি। তার বাহিরেও তার জীবন ও কর্মে আসাম্প্রদায়িকতা, মানবতা ও দেশপ্রেম স্থান পেয়েছে। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এ কবিকে ‘জাতীয় কবি’র মর্যাদা দেয়া হলেও এর মজবুত ভিত্তি নেই। আলোচকগণ কবি নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে সরকারী গেজেট প্রকাশের দাবি করেন। গতকাল শনিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বাহুবল অফিসার্স ক্লাবে ‘গোলাপ’ নামে মনোমুগ্ধকর এ সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন। সহ-সভাপতি আব্দুল আউয়াল তহবিলদার-এর তত্ত্বাবধানে ও সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মনি’র সঞ্চালনায় আড্ডায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম নূর, যুগ্ম সম্পাদক এম শামছুদ্দিন, কোষাধ্যক্ষ এমএ মজিদ তালুকদার, প্রচার সম্পাদক মোঃ আয়াত আলী, শিালয় বিষয়ক সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক এম সাইফুর রহমান জুয়েল, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সামিউল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আইয়ূব আলী, পংকজ কান্তি গোপ টিটু, মাওলানা নূরুল আমিন, সুহেল আহমেদ কুটি, ফেরদৌস আলম হৃদয়, ইমরুল কবীর, এস.এ আবিদ, মাহমুদুল হক জাবের, সমরেশ ভট্টাচার্য্য, মখলিছুর রহমান, এম. রশিদ আহমেদ ও বশির আহমেদ। দুই ঘন্টা স্থায়ী আড্ডায় নজরুল সাহিত্যের উপর গবেষণা প্রবন্ধ, নজরুলের কবিতা পাঠ, স্বরচিত কবিতা পাঠ ও সংগীত স্থান পেয়েছে।
উল্লেখ্য, নিয়মিত এ আড্ডার দ্বিতীয় পর্ব আগামী ৫ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পর্বের আড্ডাটির নামকরণ করা হয়েছে ‘প্রেমের বাঁশি’। নজরুল একাডেমীর নির্বাহী সদস্য মোঃ আইয়ূব আলীকে প্রেমের বাঁশি আড্ডার সমন্বয়কের দায়িত্ব দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com