বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুতের চোরাই তার উদ্ধার করল পুলিশ

  • আপডেট টাইম রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮
  • ৫৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ পৌর শ্রমিকদলের আহবায়ক আকিকুর রহমান টিপুর ঘর থেকে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির চোরাই তার উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার ওসি মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে পৌরসভার সাবাসপুরস্থ টিপুর ঘর থেকে হপবিস’র চুরি হওয়া বিদ্যুতের তামার তার উদ্ধার করে। এ সময় সংঘবদ্ধ চোররা পালিয়ে যায়। এ ব্যাপারে হপবিস’র এজিএম (প্রশাসন) এফএম সাইদুর রহমান বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। এর সত্যতা নিশ্চিত করে এজিএম (প্রশাসন) এফএম সাইদুর রহমান জানান, এ তারের মূল্য প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা। তিনি জানান, ১৬ নভেম্বর দিবাগত রাতে চোররা সমিতির ভেতরে প্রবেশ করে তামা জাতীয় আন্ডার কভার তারগুলো চুরি করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com