বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

স্কুল শিক্ষকসহ আটক দুই জুয়ারীকে আদালতে প্রেরণ

  • আপডেট টাইম শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১৮
  • ৫৯৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের আরডি হল সংলগ্ন ানির ট্যাংকি এলাকা থেকে জুয়ার অভিযোগে শিক্ষকসহ আটক ২ জুয়ারীকে কোর্টে প্রেরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সদর থানা পুলিশ ওই দুই জুয়ারীকে কোর্টে প্রেরণ করেন। তারা হল, ঘাটিয়া বাজার এলাকার মৃত সুন্দন দাসের পুত্র স্কুল শিক্ষক সুজিত দাস (৩০) ও পানির ট্যাংকি এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র সোহেল মিয়া (৩৫)। দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি ঘরে রাতে একদল জুয়াড়ি জুয়ার আসর বসায়। আর এ আসরে বিভিন্ন স্থান থেকে জুয়ারীরা এসে জুয়া খেলে। এমনকি স্কুল-কলেজের শিক্ষার্থীরাও যোগ দেয়। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা পুলিশকে জানায়। গত বুধবার রাত সাড়ে ১১টার সময় সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com