বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে নতুন ভবনে চীফ জুডিসিয়াল বিচার কাজ শুরু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ নভেম্বর, ২০১৮
  • ৬৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার সবচেয়ে উচু নতুন ভবনে চীফ জুডিসিয়াল বিচার কাজ শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে এই ভবনের দ্বার উন্মোচন করেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন। এ সময় হবিগঞ্জ গণপুর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল সাদ মোহাম্মদ আন্দালিব এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হান্নানসহ বিচারক এবং আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
নবনির্মিত চীফ জুডিসিয়াল ভবনে বিচার কাজ শুরু হওয়ার ফলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিচার বিভাগের সকল আদালত একই এলাকায় চলে গেছে। জেলা প্রশাসকের কার্যালয়ে শুধুমাত্র প্রশাসনিক আদালতগুলো চলমান থাকবে। এর মাঝে রয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এবং দু’টি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত। পাশাপাশি জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বিভিন্ন শুনানি তাঁর দপ্তরে করবেন।
হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের পাশে ১০ তলা ভবনের ৫ তলা পর্যন্ত উদ্বোধন করেছিলেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হবিগঞ্জ-৩ (সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।ু

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com