রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চুনারুঘাটে চা শ্রমিককে কুপিয়ে হত্যা ॥ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৫৮১ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ চুনারুঘাটে অনুজ কুমার ভৌমিক (২৫) নামে এক চা শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হত্যার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ এক যুবককে আটক করেছে। এ ঘটনায় আহত হয়েছেন রতন ভৌমিক (২৫) ও শুক্রা বখতি (৩০)। গতকাল শুক্রবার বিকেলে চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগানে এ হত্যার ঘটনাটি ঘটে। নিহত অনুজ কুমার ভৌমিক লালচান্দ চা বাগানের ১৩নং বস্তির বাবুল ভৌমিকের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, লালচান্দ চা বাগানের অনুজ কুমার ভৌমিক ও সুজন মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল শুক্রবার ভোর রাতে সুজন মিয়াসহ তার লোকজন অনুজকে একা পেয়ে লালচান্দ চা বাগানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই অলক বড়ূয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার অফিসারস ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, প্রাথমিক ভাবে ধরণা করা হচ্ছে পুর্ব বিরোধ নিয়েই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ১ জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com