বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে ৫ জুয়াড়ি আটক ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ অক্টোবর, ২০১৮
  • ৭২৫ বা পড়া হয়েছে

ছনি চৌধুরী, নবীগঞ্জ সংবাদদাতা ॥ নবীগঞ্জে ৫ জুয়াড়িকে ১শ’ টাকা করে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। যাদেরকে জরিমানা করা হয়েছে তারা হলেন, নবীগঞ্জ সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের মৃত কনর মিয়ার পুত্র জয়নাল মিয়া, একই গ্রামের তাছির মিয়ার পুত্র ওয়াসিদ মিয়া, আকলাম উল্লাহর পুত্র সহিদ মিয়া, মৃত তোতা মিয়ার পুত্র ছালেক মিয়া ও মৃত সিরাজ মিয়ার পুত্র কামরুল ইসলাম। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান এ দণ্ডাদেশ দেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের বরকতপুর গ্রামের বাসিত মিয়ার বাড়িতে একদল জুয়াড়ি জুয়ার আসর বসায়। এ খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে উল্লেখিত ৫জুয়াড়িকে আটক করে।
গতকাল বুধবার সকাল ১১টার দিকে তাদেরকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে পুলিশ। সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান তাদের প্রত্যেককে ১শ’ টাকা করে জরিমানা করেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com