মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেলা তালামীযের কাউন্সিল অনুষ্ঠিত লিয়াকত সভাপতি, হেলাল সম্পাদক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০১৪
  • ৪৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আন্জুমানে তালামীযে ইসলামিয়া হবিগঞ্জ জেলা শাখার কাউন্সিল গতকাল বুধবার সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা তালামীযের সাবেক সভাপতি মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিত রাসেলের পরিচানায় প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তালামীযের সভাপতি বেলাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মোঃ ওয়ালিউর রহমান সানী, কেন্দ্রীয় সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল ফজল মোঃ ত্বোহা, জেলা আল ইসলাহ’র সহ-সভাপতি কাজী মাওলানা এম হাসান আলী, সাধারণ সম্পাদক কাজী মাওলানা নজমুল হোসেন, সহ-সাধারণ সম্পাদক প্রভাষক মাওলানা এবিএম আল আমিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস আলী, মুফতি এমএ মজিদ ফিরোজপুরী, মাওলানা হেলিম উদ্দিন নূরী, হাফেজ আব্দুস সামাদ প্রমূখ। সভায় মোঃ লিয়াকত আলী তালুকদারকে সভাপতি, মোহাম্মদ হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও মোঃ মুবাশ্বির হোসাইন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com