বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডাঃ মুশফিক চৌধুরীর নামে নির্মিত ভেঙে ফেলা নামফলক মেরামত করে দিয়েছে অভিযুক্তরা

  • আপডেট টাইম বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মুশফিক হুসেন চৌধুরীর নামে নির্মিত ভেঙে ফেলা নামফলক মেরামত করে দিয়েছেন অভিযুক্তরা। নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রঘু দাউদপুর গ্রামে কিবরিয়া রোড সংযুক্ত সুন্দর মিয়ার বাড়ী হতে কাপ্তান মিয়ার বাড়ী পর্যন্ত ইট সলিং রাস্তার কাজ সম্পন্ন হওয়ার পর নামফলক নির্মাণ করা হয়। গত ১৭ অক্টোবর রাতের অন্ধকারে নামফলকটি ভাংচুর করা হয়। পরদিন সকালে স্থানীয় মেম্বার ফখরুল ইসলাম জুয়েল লিখিতভাবে বিষয়টি নবীগঞ্জ থানাকে অবহিত করেন। এরই প্রেক্ষিতে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ভাঙচুরকারীদের নাম উঠে আসে। স্থানীয় মেম্বার ও ইউপি যুবলীগের যুগ্ম আহবায়ক ফখরুল ইসলাম জুয়েল, গ্রামের মুরুব্বিয়ান ও উপস্থিত সাংবাদিকবৃন্দের সামনে অভিযুক্তরা ভেঙে ফেলা নামফলকটি মেরামত করে দেবে বলে অঙ্গিকার করে। অবশেষে গত সোমবার নতুন করে ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর নামফলক মেরামত করে দিয়েছে অভিযুক্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com