বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২৪ অক্টোবর, ২০১৮
  • ৫৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে ছাতিয়াইন বাজারে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ, ঢাকানা ব্যবহার না করা, এবং ওজনে কম দেওয়ার অপরাধে ছাতিয়ান বাজারের জয় বাবা লোকনাথ মিষ্টান্নকে ২ হাজার টাকা, জয় গোপাল মিষ্টান্নকে ৩ হাজার টাকা, জয়গুরু মিষ্টান্নকে ৩ হাজার টাকা ও আল মদিনা হোটেলকে ১ হাজার টাকা এবং মেয়াদউত্তীর্ণ কৃষি বীজ বিক্রির অপরাধে একই বাজারের সাগর ট্রেডাসকে ১ হাজার টাকাসহ মোট ১০হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com