মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বানিয়াচংয়ে ভোক্তা অধিদপ্তরের অভিযান ॥ ৪ প্রতিষ্ঠানকে অর্থদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষ অধিদপ্তর। সোমবার দুপুরে পরিচালিত এ অভিযানে বড়বাজারের উর্মি ট্রেডাস ও হাজী ট্রের্ডাসকে মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ১ হাজার ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও একই দিনে উপজেলার আদর্শ বাজারে অভিযান চালিয়ে জিলাপীতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অপরাধে বিসমিল্লাহ হোটেলকে ২ হাজার টাকা, এবং মেয়াদউত্তীর্ণ কসমেটিকস বিক্রির অপরাধে জননী স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহয়তায় ছিলেন বানিয়াচং থানা পুলিশের একটি টিম। অভিযান চলাকালে অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com