শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

হবিগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘ আইন মেনে চলব-নিরাপদ সড়ক গড়ব’ শ্লোগান নিয়ে হবিগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল এর সভাপতিত্বে ও বিআরটিএর মটরযান পরিদর্শক শরফুদ্দিন আখন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বক্তৃতা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, এমদাদুর রহমান বাবুল, আরজত আলী, শাহাব উদ্দিন, আব্দুল্লা আল মামুন।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পরিবহন শ্রমিক এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com