বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বাহুবলে শ্বশুর বাড়িতে চা শ্রমিকের রহস্যজনক মৃত্যূ

  • আপডেট টাইম শনিবার, ২০ অক্টোবর, ২০১৮
  • ৫৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে শ্বশুর বাড়িতে চা-শ্রমিক জামাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের দাবি তিনি আত্মহত্যা করেছেন। জামাইর পরিবারের লোকজনের দাবি শ্বশুর বাড়ির লোকজন তাকে হত্যা করেছে। তার নাম লোদা সাওতাল (২৬)। তিনি বাহুবলের কামাইছড়া চা-বাগানের লাতু সাওতালের ছেলে। বৃহস্পতিবার একই উপজেলার রশিদপুর চা-বাগানে শ্বশুর বাড়িতে এ ঘটনাটি ঘটে। জানা গেছে, প্রায় ৭মাস আগে লোদা সাওতালের সাথে রশিদপুর চা-বাগানের পরেশ সাওতালের মেয়ে সম্বারী সাওতালের বিয়ে হয়। প্রায় ১৫ দিন আগে স্বামী লোদা সাওতাল ও স্ত্রী সম্বারী সাওতালের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে সম্বারী সাওতাল রাগ করে তার পিতার বাড়ি চলে যায়। গত বৃহস্পতিবার সকালে লোদা সাওতাল শ্বশুর বাড়ি যান। সন্ধ্যার দিকে সম্বারী সাওতালের ভাই কার্তিক সাওতাল ফোন করে লোদা সাওতালের বাড়িতে জানান যে, তিনি (লোদা সাওতাল) বিষপান করেছেন। খবর পেয়ে লোদা সাওতালের স্বজনরা সেখানে গিয়ে তাকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে এলে ডাক্তার মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে লোদা সাওতালের বাবা জানান-তার ছেলে হত্যা করা হয়েছে। তিনি মামলা করবেন বলে জানান।
অপরদিকে লোদা সাওতালের স্ত্রীর ভাই কার্তিক সাওতাল জানান, তিনি পূজায় ছিলেন। এ ব্যাপারে কিছু জানেন না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com