বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে পূজারীদের সাথে এমপি প্রার্থী হুমায়ুন কবীর রেজার শুভেচ্ছা বিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮
  • ৬৪৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা, শিবপাশা, বিরাট, কাকাইলছেও ও পৌর এলাকার বিভিন্ন স্থানের পূজামন্ডপ পরিদর্শন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব হুমায়ুন কবীর রেজা। গতকাল সকাল থেকে রাত ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি পূজামন্ডপ পরিদর্শনে যান এবং সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হুমায়ুন কবীর রেজা বলেন, জননেত্রী শেখ হাসিনা’র কারণে বাংলদেশের সকল ধর্মের মানুষজন অত্যন্ত আনন্দঘন পরিবেশে তাদের উৎসবগুলো পালন করতে পারেন। কিন্তু বিএনপি-জামায়াত ধর্মীয় দাঙ্গা সৃষ্টি করে মানুষকে আতঙ্কিত করে রেখেছিল। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও তিনি নৌকাকে বিজয়ী করার অনুরোধ করেন সকল পূজারীবৃন্দের প্রতি।
পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, সামাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, কৃর্ষি বিষয়ক সম্পাদক আজমান মিয়া, কৃষক লীগ নেতা ইমরুল কায়েস চৌধুরী, আজিজুল হাকিম, আজমিরীগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম মবু, যুগ্ম আহবায়ক জামাল তালুকদার, আল আমিন, পৌর কৃষক লীগের সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক আবুল মিয়া, বিরাট ইউনিয়ন কৃষক লীগ সভাপতি নুরুল আমীন, কৃষখ লীগ নেতা মোতালিব মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। প্রসঙ্গত-হুমায়ুন কবীর রেজাকে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন সহকারে আজমিরীগঞ্জে স্বাগত জানান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com