বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

বানিয়াচংয়ের বিভিন্ন স্থানে এমপি প্রার্থী হুমায়ুন কবীর রেজার পূজামন্ডপ পরিদর্শন

  • আপডেট টাইম বুধবার, ১৭ অক্টোবর, ২০১৮
  • ৬৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং উপজেলার ১১, ১২, ১৩, ১৪ ও ১৫নং ইউনিয়নের বিভিন্ন স্থানে পূজামন্ডপ পরিদর্শন করেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, জেলা কৃষক লীগ সভাপতি, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর রেজা। মঙ্গলবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত দলীয় নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় মুরুব্বীয়ানকে সাথে নিয়ে তিনি এই পূজামন্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় অসম্প্রদায়িক বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে সনাতন ধর্মাবলম্বী লোকজনের প্রতি আহবান জানান তিনি।
পূজামন্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন-জেলা কৃষক লীগের সহ-সভাপতি শাহজাহান চৌধুরী সেজু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় রায়, সামাল হোসাইন, মহিবুল ইসলাম কাউছার, জেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলাল মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আজমান হোসেন, জেলা কৃষক লীগ নেতা আজিজুল হাকিম, মক্রমপুর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শাহাব উদ্দিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় মুরুব্বীয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com