বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের সংবর্ধনায় মানুষের ঢল

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১৮
  • ৬৩১ বা পড়া হয়েছে

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম শরীফ উদ্দিন আহমেদের পুত্র বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে বানিয়াচং উপজেলা যুবলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়। এই সংবর্ধনায় মরহুম শরীফ উদ্দিন আহমেদের পুত্র ময়েজ উদ্দিন শরীফ রুয়েলকে দেখার জন্য মানুষেল ঢল নামে। এই সংবর্ধনায় সাধারণ মানুষেল উপস্থিতি ছিলে চোখে পড়ার মত। দলমত নির্বিশেষে সবাই এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শুভেচ্ছা দূত ও মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন। প্রধান অতিথি রাশেক রহমান ও বিশেষ অতিথি আতাউর রহমান সেলিমসহ সবাই মরহুম এমপি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি শরীফ উদ্দিন আহমেদের সততা, আদর্শ ও ত্যাগের ব্যাপারে কথা বলেন এবং সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছায়াতলে আসার আহবান জানান। ময়েজ উদ্দিন শরীফ রুয়েল তার পিতার আদর্শ ধরে রাখার জন্য সবার দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com