শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযান ॥ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮
  • ৭৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অভিযান চালিয়ে ১০ পিস বাবুল চন্দ্র দাশ (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সে হবিগঞ্জ সদর উপজেলার রামপুর গ্রামের কানু চন্দ্র দাশের পুত্র।
গ্রেফতারকৃত বাবুল দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে ফেরি করে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গতকাল রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী শহরতলীর রামপুর যাওয়ার রাস্তায় একটি লন্ডির দোকানের ইয়াবা বিক্রির সময় পুলিশ হাতেনাতে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সিদ্দিকুর রহমান জানান, আটককৃত বাবুল চন্দ্র সর্বত্র অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসায় করে আসছিল। তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে হবিগঞ্জ সদর থানায় তাকে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com