বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

আদ্যপাশা গ্রামে গোপন বৈঠক র‌্যাবের অভিযান ॥ আটক ৭

  • আপডেট টাইম শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮
  • ৭৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা গ্রাম থেকে গোপন বৈঠক চলাকালে ৭ জনকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, গাজীপুর জেলার কাপাশিয়া থানার খোদাদিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকার ভাড়াটিয়া শাহ্ জাহান (৩৪), লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা গ্রামের ফজর আলীর ছেলে সালাম মিয়া (২৬), একই গ্রামের আনজব আলীর ছেলে সালাহ উদ্দিন ওরপে রবিউল ইসলাম (২৪), আলমপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে হেলাল মিয়া (১৯), শ্যামপুর আদ্যপাশা গ্রামের আব্দুল হাইয়ের ছেলে গিয়াস উদ্দিন ওরপে এমরান হোসেন (২০), একই গ্রামের ফজর আলীর ছেলে আনোয়ার আলী (২৬) ও রামপুর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে ইউসুফ আহম্মেদ (২০)।
গতকাল শুক্রবার দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান প্রেস ব্রিফিংয়ে জানান, অপরাধ সংগঠনের জন্য তারা বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের আদ্যপাশা গ্রামের জনৈক মোতালেব মিয়ার গোপন বৈঠকে মিলিত হয়। এ খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২,শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার ও এএসপি মোঃ আফজাল হোসেন এর নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১১হাজার ৬৪৯ টাকা, ৮টি মোবাইল সেট ও ১০টি সিম কার্ড উদ্ধার করা হয়। আটককৃতদের হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com