শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৮৩০ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ শিক্ষা একটি দেশের উন্নয়নের যথেষ্ট ভূমিকা রাখে, তাই বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে, আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ বিদ্যুতায়ন কৃষি সহ সর্ব ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। গতকাল শায়খ আবু নছর কোরাইশী দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডঃ মোঃ আব্দুল মজিদ খান এ কথাগুলো বলেন। মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাসুদুর রহমান খান সাজ্জাদ মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্টানের প্রারম্ভে কোরআন তেলাওয়াত করেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ সুহাইল আহমদ, স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাওসার শুকুরানা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা আশিকুর রহমান কোরাইশী, চেয়ারম্যান হবিবুর রহমান, বিএসডি মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ মোবাশ্বির আহমেদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য মহিবুর রহমান, আব্দুর রহমান, সালামত আলী খান, আবুল মনছুর তুহিন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি প্রফুল্ল বৈষ্ণব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী , যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ জেড এম উজ্জ্বল, মেম্বার মাহমুদ আখঞ্জী, ধন মিয়া, সাদিকুর রহমান, অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ আবু সাঈদ। অনুষ্ঠানের শেষাংষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলেদেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com