মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে চুরির অভিযোগে যুবককে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১৮
  • ৫৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সমরগাঁও গ্রামের রাস্তার পাশে বাজার সংলগ্ন সৌদি আরব প্রবাসী মোঃ আব্দুল মালিক মিয়ার বাসার পিছনের দরজা ভেঙ্গে একদল দুর্বৃত্তরা গত মঙ্গলবার গভীর রাতে হানা দেয়। এ সময় বাসার লোকজন বিষয়টি আন্দাজ করতে পেরে মোবাইল ফোনে আলাপ ও ডাকাত এসেছে বলে চিৎকার শুরু করলে দূর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরদিন সকালে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সমরগাঁও গ্রামের মৃত তামিজ উল্লার পুত্র মজিবুর রহমানকে তার বাড়ি থেকে ধরে নিয়ে এসে স্থানীয় জনতা উত্তম মাধ্যম দিয়ে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে নবীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোর সন্দহে সমরগাঁও গ্রামের মৃত তাজিম উল্লার পুত্র মজিবুর রহমান (৩৫) কে থানায় নিয়ে আসেন। গতকাল বুধবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ মজিবুরকে চুরির মামলায় কোর্টে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com