শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

শহরতলীর নোয়াগাওয়ে ডাকাতি ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ অক্টোবর, ২০১৮
  • ৬৬৪ বা পড়া হয়েছে

আজিজুল ইসলাম সজিব ॥ হবিগঞ্জ শহরতলীর জালালাবাদ নোয়াগাও গ্রামে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী হাজী টেনু মিয়া ও সৌদি প্রবাসীর স্ত্রী হুসনে আরা বেগমের বাড়িতে ওই সময় ১০/১৫ জনের একদল মুখোশধারি ডাকাত হানা দেয়। তারা পরিবারের সদস্যদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। গতকাল সোমবার সকালে সদর থানার ওসি মোহাম্মদ সহিদুর রহমান, ব্যকস সভাপতি সামছুল হুদা, সাধারণ সম্পাদক মোঃ আলমগীরসহ স্থানীয় লোকজন ওই বাড়িতে ছুটে যান। সেখানে গিয়ে তাদের খোজ খবর নেন। এ ব্যাপারে সদর থানার ওসি জানান, ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। তবে দুর্বৃত্তরা চুরি করে টাকা পয়সা নিয়ে গেছে। ব্যকস সভাপতি জানান, ডাকাতরা স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com